বাগেরহাটে ১০৩টি প্লাষ্টিক ঝুঁড়ি ভর্তি সামুদ্রিক মাছ জব্দ


‎সোহেল রানা বাবু, বাগেরহাট সংবাদদাতা।।

‎বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালে সেখান থেকে অবৈধ ভাবে আহরণ করা ১০৩টি প্লাষ্টিক ঝুঁড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

রবিবার সকালে বাগেরহাটের কেবি মৎস্য আড়ৎ ও একটি কোল্ড স্টোরেজে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব সামুদ্রিক মাছ জব্দ করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীকে সাথে নিয়ে প্রথমে শহরের কেবি মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে সামুদ্রিক মাছ না পেয়ে পরে মুনিগঞ্জ এলাকায় একটি কোল্ড স্টোরেজে অভিযান লুকিয়ে রাখা ১০৩টি প্লাষ্টিক ঝুঁড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো শহরের বিভিন্ন মাদরাসা, এতিমখানাসহ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ