হালুয়াঘাটে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ তুর্জয় রিছিল গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর।।

: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র তেলিখালী বিওপি’র অভিযানে ৫৮৬ পিস ভারতীয় ইয়াবা সহ
তুর্জয় রিছিল (২০)নামে এক আদিবাসী যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (২৩মে) বিকেলে সীমান্ত পিলার
১১১৯/এমপি’র আনুমানিক ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রঙ্গনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুর্জয় রিছিল উপজেলার ভাড়ালিয়া কোনা এলাকার জবেন সাংমার ছেলে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালী
বিওপি’র জুয়ানরা শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে সীমান্ত পিলার
১১১৯/এমপি’র আনুমানিক ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রঙ্গনপাড়া এলাকা থেকে ৫৮৬ পিস ভারতীয় ইয়াবা সহ তুর্জয় রিছিলকে গ্রেফতার করে। এসময়
তার কাছ থেকে বাংলাদেশী ও ভারতীয় সিমকার্ড, ১টিএটিএম কার্ড, ১টি মোবাইল ফোন এবং নগদ ৬হাজার টাকা পাওয়ায়।
সিজারকৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ৯৯হাজার টাকা।

পরবর্তীতে গ্রেফতারকৃত তুর্জয় রিছিলকে আইনগত প্রক্রিয়ার জন্য শুক্রবার রাতেই হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ বিয়ষে ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার আরো জানান, চোরাচালান রোধ ও মাদকের বিরুদ্ধে বিজিবি’র এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ