নড়াইলে মাটিবহনকারী ট্রলির চাপায় ইমরান নামের স্কুলছাত্র নিহত

মো:রফিকুল ইসলাম,নড়াইল।।

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর  মাটিবহনকারী ট্রলির চাপায় ইমরান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

 

 

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর-সিঙ্গাশোলপুর সড়কে মির্জাপুর বিত্তিরপাড়া মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমরান উপজেলার মির্জাপুর গ্রামের রফিকুল মোল্যার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইমরান নামে ওই স্কুলছাত্র উপজেলার মির্জাপুর-সিঙ্গাশোলপুর সড়কে মির্জাপুর বিত্তিরপাড়া মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মাটিবহনকারী ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান,ট্রলিটি জব্দ করা হয়েছে,আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ