মোরেলগঞ্জে ডরপের অগ্রগতি পর্যালোচনাও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, নিজস্ব সংবাদদাতা।।

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় উপজেলা সভাকক্ষে ডেভলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূয়র (ডরপ) এর আয়োজনে হেলভেটাস বাংলাদেশ-এর সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (ভূমি) কর্মকর্তা বদরুদ্দোজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মোরেলগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর আমির সুপার মো. শাহাদাৎ হোসাইন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডরপ এ্যাকসেস এর উপজেলা কো-অর্ডিনেটর শওকত চৌধুরী, প্রকল্প ইঞ্জিনিয়ার মো. শামিম হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গনেশ পাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল মোরেলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান, মা সংসদ এর স্পিকার সুফিয়া বেগম, যুব গ্রুপের সভাপতি ও মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপের মনিটরিং কো-অর্ডিনেটর  হুমায়ুন কবির। #

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ