ফুলবাড়ীতে ১২০ বোতল ইস্কাফসহ মাদক চোরাকারবারী গ্রেফতার

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম)।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ইস্কাফ (ফেনসিডিলের বিকল্প নেশা) সহ ফারুক হোসেন ফাহিম নামের এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ফারুক হোসেন ফাহিম উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বুধবার (১৪ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ( ১৩ মে) রাত সাড়ে এগারো টার দিকে উপজেলার কদমতলা চৌরাস্তার মোড় এলাকায় ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালায়। এ সময় অটোরিকশায় বিশেষ কায়দায় ফিটিং করা ইস্কাফ সহ মাদক চোরাকারবারী ফারুক হোসেন ফাহিম (২০) কে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার আসামীকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ