ছাগলনাইয়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আবুল হাশেম সেনাবাহিনীর কাছে আটক

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ০৮ নং রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাশেমকে (৫০) আটক করেছে সেনাবাহিনী।

সোমবার রাতে ছাগলনাইয়া পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ফেনীর আদালতে হাজির করা হলে বিচারক আবুল হাশেমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের একটি মামলায় আবুল হাশেমকে আটক করা হয়েছে। এর আগে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে ছাগলনাইয়া থানায় সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, রাধানগর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেনের চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সদস্য আবুল হাশেম।

এদিকে রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব জানান, গ্রেপ্তারকৃত আবুল হাশেম রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ