রূপগঞ্জে অবৈধ আবাসন কোম্পানীর সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে প্রশাসন

এস এম আবু কাউসার, রূপগঞ্জ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভোলাভ ইউনিয়নের গুতুলিয়া মৌজায় মর্ডান জমিদার সিটি নামক ভূঁইফোড় আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

 

আজ ৭ ই মে বুধবার এ অভিযান পরিচালনা করেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ তাছবীর হোসেন। এ সময় মর্ডান জমিদার সিটি নামক ভূঁইফোড় ভূমি দস্যুদের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের বিভিন্ন অভিযোগের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অনুমোদনহীন এ আবাসনটি দীর্ঘদিন থেকে অবৈধভাবে ও জোরপূর্বক স্থানীয় কৃষকদের জমিতে বালু ভরাট করে বেআইনিভাবে দখল করে আসছে। এতে করে স্থানীয় কৃষকরা ভূমিহীন ও নিঃস্ব হয়ে যাচ্ছে। পূর্বপুরুষর রেখে যাওয়া সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ হচ্ছে স্থানীয় কৃষকরা যার ফলে কৃষকদের অপূরনীয় ক্ষতি হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে কৃষি ও চাষযোগ্য জমি।

পূর্বাচলের সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ তাছবীর হোসেন জানান ভূমিতে প্রকৃত মালিকের স্বত্ব নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ