রিক্সাচালক থেকে কেমিস্ট, কারখানায় অভিযান ও অর্থদণ্ড

ফজলুর রহমান,নাটোর সংবাদদাতাঃ

নাটোরের বাগাতিপাড়া দীর্ঘ বছর ধরে নিয়ম না মেনে মানহীন এই ডিটারজেন্ট পাউডার তৈরি করে গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করে তা বিক্রয় করে আসছিলেন। এছাড়া ডিটারজেন্ট তৈরির আড়ালে তিনি অনেক মানহীন ও অনুমোদন বিহীন খাদ্যদ্যব্যও বিক্রয় করে আসছিলেন,এলাকাবাসী আরো জানান একজন নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা মানুষ যদি নিজেকে ক্যামিস্ট দাবি করেন তাহলে পড়ালেখার কি দরকার।

বাগাতিপাড়া উপজেলায় অবস্থিত শেখ কেমিক্যাল  কোম্পানির মালিক  খলিলুর রহমান শেখ বলেন, তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। আগে তিনি রিকশা চালক ছিলেন। তবে হঠাৎ ফেসবুকে ডিটারজেন্ট তৈরি উপায় দেখে তার ইচ্ছা হয় ডিটারজেন্ট তৈরির কারাখানা করার।

তারপর ফেসবুকের সুবাদে সেখান থেকে ডিটারজেন্ট তৈরির বিভিন্ন কেমক্যিাল এর ব্যবহার শিখে টিনের ঘরের মধ্যে নিজেই তৈরি করা শুরু করেন মায়ের দোয়া নামের ডিটারজেন্ট পাউডার।যা গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করে বিক্রয় করে থাকেন। ওই কারখানায় কোন ক্যামিস্ট আছে কিনা এমন প্রশ্ন করলে খলিলুর রহমান বলেন আমি নিজেই ক্যামিস্ট।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নাটোর জেলা কার্যালয়ের এমনই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অবস্থিত শেখ কেমিক্যাল কোম্পানিতে  অভিযান চালায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিএসটিআই রাজশাহী  অফিসের সদস্যরা,

পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  বিএসটিআই আইন-২০১৮ এর  ৩১ ধারা অনুযায়ী ওই কোম্পানির মালিক  খলিলুর রহমান শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং ৪ কার্টুন ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, টয়লেট সাবান জব্দ করা হয়।

এসময় তাদের কাছে অনুমোদনহীন ও নকল প্যাকেটে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার উৎপাদন, সঠিক প্রক্রিয়া অনুসরণ ও উৎকৃষ্ট কাচামাল ব্যাবহার না করে পণ্য তৈরী করা ও বৈধ অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানের খাদ্যদ্রব্য, ডিশ ওয়াশ, টয়লেট সোপ, টয়লেট ক্লিনার পণ্যসমুহ বিক্রয় বিতরণ করার অপরাধ পরিলক্ষিত হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন, বিএসটিআই রাজশাহী অফিসের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় তারা বলেন এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। তারা আরো বলেন আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ