ফুলবাড়ীতে অবৈধ বালু ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অর্থদণ্ড

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম)।।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাধেঁর নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

সোমবার (৫ মে) সন্ধ্যা সাতটায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার একদল পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টর গুলো থানায় নিয়ে আসা হয়েছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে ধরলা নদীর বালু অবৈধভাবে উত্তোলন করে ব্যবসা করে আসছে। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ট্রাক্টর গুলো থানায় আটক আছে। টাকা পরিশোধ সাপেক্ষে আটক ট্রাক্টর গুলো ছেড়ে দেয়া হবে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ