কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়ার (৮নং ওয়ার্ড) মধ্য দিয়ে ডুমরাকান্দা টু বরচারা নতুন বাজার পর্যন্ত সরকারি রাস্তায় ব্যক্তিগতভাবে স্পীড ব্রেকার তৈরি করলেন সালুয়া ইউনিয়নের কাশিমনগর গ্রামের হাবিব মিয়া। এই জায়গায় স্পীড ব্রেকার অপ্রয়োজনীয় মনে করেন এলাকাবাসী।
গত ২৬ এপ্রিল (শনিবার) রাতে হটাৎ বিভাটেক চালকদের চোখে পড়লো ডুমরাকান্দা টু বরচারা নতুন বাজার সরকারি রাস্তায় পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়ার বরাত মাষ্টার এর বাড়ির সামনে অনেক বড় এবং উঁচু স্পীড ব্রেকার তৈরি করা। অন্ধকারে কয়েকজন বিভাটেক চালক বিভাটেক নিয়ে উল্টে যাওয়ার অবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, রাস্তার পাশে অবস্থিত পোল্ট্রি ফার্ম এর মালিক মোঃ হাবিব মিয়া রাস্তায় এই স্পীড ব্রেকার তৈরি করেছেন।
এই রাস্তার আশেপাশে কোনো স্কুল -মাদ্রাসা, বিপদজনক মোড় না থাকায় এলাকাবাসীরা স্পীড ব্রেকার রাখা প্রয়োজন মনে করছেন না বরং এই স্পীড ব্রেকার এখানে থাকলে দূর্ঘটনার সম্ভাবনাই বেশি।
আজ ২৭ এপ্রিল (রবিবার) ১০ ঘটিকায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ বাদল মিয়ার উপস্থিতিতে এলাকাবাসীরা রাস্তায় থাকা স্পীড ব্রেকার ভেঙে দিয়েছেন।