আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তাল চৌরাস্তা চত্বর

“‘

তালতলী (বরগুনা) সংবাদদাতা।।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাহসী সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক প্রভাববিস্তারমূলক ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনার তালতলীতে সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় তালতলী উপজেলার চৌরাস্তা চত্বরে ‘আমার দেশ পাঠক মেলা’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকরা একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানান।

দৈনিক ইনকিলাবের সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি কে এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এবং আমার দেশ পত্রিকার তালতলী প্রতিনিধি শাহীন শাইরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন—তালতলী প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাইরাজ মাঝি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম, মানবজমিন প্রতিনিধি মাহমুদুল হাসান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজুর রহমান, ভোরের আকাশের মো. মিরাজ হোসেন অন্তর, মো. রাসেল প্রমুখ।

তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মিথ্যা মামলা দিয়ে কোনোভাবেই সাংবাদিকদের দমানো যাবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে, সাংবাদিক সমাজ রাজপথে দুর্বার আন্দোলনে নামবে।”

সাংবাদিকরা অভিযোগ করে বলেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ক্ষমতার অপব্যবহার করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করেছেন, যা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি আঘাত।

তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম বলেন, “আমরা সত্য বলবো—যার বিরুদ্ধে হোক, যত বড় ক্ষমতাধর হোক। সাংবাদিকদের কলম থামানো যাবে না, থামানো সম্ভব নয়।”

মানববন্ধন থেকে সাংবাদিকরা একযোগে এই মামলা প্রত্যাহার, ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ