রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) সংবাদদাতা :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামস্থ তেতুলিয়া আল্-হেলাল দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে মাদ্রাসার খেলার মাঠে রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন- অত্র মাদ্রাসার ২০২৫ সালের এক দাখিল পরীক্ষার্থী ফরম পূরণের ২৪'শ টাকার মধ্যে একহাজার টাকা প্রদান করে। বাকি ১৪'শ টাকা প্রবেশপত্র নেয়ার দিন দিবে বলে কিন্তু প্রবেশপত্র নেয়ার সময় ওই ছাত্রীর কাছে বকেয়া ১৪'শ টাকা চাইলে সে দিতে অস্বীকার করে এ নিয়ে মাদ্রাসার সুপার ওই ছাত্রীকে ধমক দেয়। সেই ধমকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ এপ্রিল মাদ্রাসায় বেআইনিভাবে প্রবেশ করে তেতুলিয়া গ্রামের সৈয়দ জিয়া রহমান ও সৈয়দ সুমন মিয়া'র নেতৃত্বে কয়েকজন মাদ্রাসার সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দীনের ওপর হামলা করে। সাথে সাথে অন্যান্য শিক্ষকগণ হামলাকারীদের বাঁধা দিলে সুপারের মোটরসাইকেলটি ভাঙচুর করে হামলাকারীরা।
সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দীন বলেন- এই ন্যাক্কারজনক ঘটনাটির পর থেকে আমি নিজেকে নিরাপদ বলে মনে করছি না।
বিষয়টি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র মাদ্রাসার সভাপতিকে অবগত করেছি ও ৬জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছি।