এস কে আলীম,কপিলমুনি খুলনা
কপিলমুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে প্রাণ হারালো বড় ভাই বীরেন্দ্র বৈরাগীর (৭০)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে ২৭এপ্রিল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে কপিলমুনির নাবা গ্রামের বৈরাগী পাড়ায়।
নিহতের পুত্রবধু বৈশাখী বৈরাগী ও স্থানীয়রা বলেন,
দুই পরিবারের মাঝে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে মন্দির তৈরি করতে ইট রাখলে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। কিরোণ বৈরাগী বড় ভাই বীরেন্দ্র বৈরাগী (৭০) কে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এসময় তাকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশ্ববর্তী প্রতিবেশী নকুল সরদার জানান, দীর্ঘদিন ধরে বীরেন্দ্র বৈরাগী অসুস্থ ছিলেন।
কপিলমুনি হাসপাতালের ডাঃ রাচী সিকদার বলেন, পৌনে ১০টার দিকে অসুস্থ্য অবস্থায় বীরেন্দ্র বৈরাগীকে নিয়ে আসলে দেখা যায় হার্টের পালস ও পেশার নেই, চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম বলেন, দুই ভাইয়ের ধাক্কাধাক্কিতে বীরেন্দ্র বৈরাগীর মৃত্যু হয়েছে। মৃতের এলাকা ও হাসপাতালে গিয়েছিলাম মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেছি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মৃত দেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছি। এখনো পর্যন্ত কেউ মামলা করেনি।