মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ আক্তার মামুন সিকদার ওরফে শাহীন (৩৮) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মোঃ আক্তার মামুন সিকদার ওরফে শাহীন সদর থানাধীন গোবরা গ্রামের মৃত- শাহজাহান সিকদারের ছেলে। গত (২৩ এপ্রিল) পৌর-সভার আলাদাতপুর গ্রামের সিটি কলেজ হতে ভকেশনাল কলেজ গামী পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আক্তার মামুন সিকদার ওরফে শাহীনকে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।