সংবাদ প্রতিবেদন : বাংলা প্রেস মিডিয়া ডেস্ক, ফেনী।
ফেনী আধুনিক সদর হাসপাতালের সাবেক ওয়ার্ড মাস্টার ও বিশিষ্ট সমাজসেবক জালাল আহম্মদের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ফেনী শহরের আদালত পাড়া এলাকার আজমেরী বেগম সড়কে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
জানা যায়, ২০১৪ সালের ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ সময় ফেনী সদর হাসপাতালে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমাজসেবামূলক কার্যকলাপে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, মরহুম জালাল আহম্মদ আদালত পাড়া এলাকার বাসিন্দা লুৎফুর রহমানের তৃতীয় সন্তান। তিনি ফেনীর স্থানীয় ‘সাপ্তাহিক ভোরের ফেনী’ পত্রিকার সম্পাদক এবং ‘দৈনিক আমার কাগজ’-এর ফেনী জেলা প্রতিনিধি আলা উদ্দীনের পিতা।