খুলনা সংবাদদাতা
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি’র স্থানীয় নেতা মো: ইলিয়াস মোল্লা।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন সম্ভাবনার প্রতীক। এ দিনটি ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
তিনি আরও বলেন, আজগড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করাই তার প্রধান লক্ষ্য। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে তিনি অঙ্গীকারবদ্ধ। জনগণের আস্থা ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
নববর্ষের এ শুভক্ষণে তরুণ সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও ঐক্যের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, ইলিয়াস মোল্লার এমন উন্নয়ন ভাবনা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। তাদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্বের মাধ্যমে আজগড়া ইউনিয়ন আরও আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়নে পরিণত হবে।