
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯ নং বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ কামরুজ্জামান (নাছির) ।
তিনি মোরেলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি মুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ, নেতৃত্বের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যেই তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বলইবুনিয়া ইউনিয়নের ভোটারদের মধ্যে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান (নাছির) এর নামও জোরালোভাবে উঠে আসছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি অংশ তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।
তবে নির্বাচনকে ঘিরে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না দিলেও, স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ বিষয়ে মোঃ কামরুজ্জামান নাছিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, সময় ও পরিস্থিতি বিবেচনা করে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
সব মিলিয়ে আসন্ন বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মোঃ কামরুজ্জামান নাছির একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে ইতোমধ্যেই আলোচনায় স্থান করে নিয়েছেন।মোঃ কামরুজ্জামান নাছির মোরেলগঞ্জ উপজেলা বাদে বাহিরে বিভিন্ন সামাজিক কাজে অনেক পরিচিত ব্যক্তি।