মণিরামপুর সংবাদদাতা।।
যশোরের মণিরামপুরে কোরআনে হিফজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়াটেকার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হিফজ প্রতিযোগীতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান।
প্রতিযোগীতায় তিন ক্যাটাগরিতে মোট ৯জন বিজয়ীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
অপরদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্ত সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা পরিষদের কনফারেন্সরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন।
এ সময় প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, একাডেমিক সুপার ভাইজার মাসুদ হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন, সহকারি অধ্যাপক বাবুল আকতার প্রমুখ।