হরিপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের

জসীমউদ্দিন ইতি।

 

হরিপুর উপজেলাবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু তাহের।

পহেলা বৈশাখ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি হরিপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোঃ আবু তাহের বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। পুরোনো বছরের সকল ব্যর্থতা, গ্লানি ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। নতুন বছরের এই শুভক্ষণে আমি হরিপুর উপজেলার প্রতিটি মানুষের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

তিনি আরও উল্লেখ করেন, “সমাজ থেকে অন্যায়, অবিচার ও কলুষতা দূর হয়ে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠিত হোক—এটাই হোক আমাদের নববর্ষের অঙ্গীকার।”

বিশিষ্ট এই সমাজসেবক বর্তমান প্রতিকূল সময়ে সকলকে ধৈর্য ও সহনশীলতার সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরিশেষে তিনি আবারও দেশ-বিদেশে অবস্থানরত হরিপুরের সকল বাসিন্দাকে নতুন বছরের লাল গোলাপ শুভেচ্ছা জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ