
রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
সোমবার চৈত্রের শেষদিনে নববর্ষকে ঘিরে দেওয়া এক বর্ণাঢ্য শুভেচ্ছা বার্তায় তিনি নতুন দিনের নতুন সম্ভাবনা, ঐক্য ও উন্নয়নের প্রত্যয়ে সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। নতুন বছরের সূচনায় আমরা যেন সকল বিভেদ ভুলে গিয়ে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি-এই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতের সকল গ্লানি, ব্যর্থতা ও দুঃখকে পেছনে ফেলে নতুন উদ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার এখনই উপযুক্ত সময়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নববর্ষ হতে পারে এক নতুন প্রেরণার উৎস।
রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, “নতুন দিনের আলোয় আলোকিত হোক দেশের প্রতিটি ঘর, প্রতিটি মানুষ। সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করি।”
তিনি দেশের চলমান উন্নয়ন ধারাকে আরও বেগবান করতে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং নতুন বছরে সবার সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, রোটারিয়ান এম নাজমুল হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা।