
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
ঢাকা শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,মঈন উদ্দিনের স্ত্রী ও স্বজন সূত্রে জানা যায়,শ্যামলী সি কে ডি হাসপাতালের ইনচার্জ মো: হানিফ ৫ লক্ষ টাকা ব্যক্তিগত প্রয়োজনে ১ মাসের জন্য ধার নেন,মঈন উদ্দিনের কাছ থেকে,বলে অভিযোগ করেন,মঈন উদ্দিনের মেঝো ভাই সহেল।
মঈন উদ্দিনের মেঝো ভাই সহেল অভিযোগ করে বলেন,হানিফ এর টাকা দেয়ার সময় ১ মাস পার হলেও টাকা পরিষদ করে না। একাধিকবার টাকা ফেরত চাইলেও টাকা ফেরত না দেয়ায় গত (১০ এপ্রিল) সকালে হাসপাতালের স্টাফ বিল্ডিংয়ে হানিফ এর বাসার সিকিউরিটি গার্ড ও হাসপাতালের স্টাফ বিল্লাল হোসেনকে নিয়ে,হানিফের বাসায় হানিফকে ডাকাডাকি করলেও হানিফ বাসার দরজা না খুলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে ৪০ থেকে ৫০ জন লোক এনে তৈরি করে হট্টগোল।
এসময় মঈন উদ্দিনকে চাঁদাবাজি মামলার হুমকি দেয়,হাসপাতালের ইনচার্জ হানিফ।
ভুক্তভোগী মঈন উদ্দিন তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে বের হয়ে একই দিন দুপুরে পাওনা টাকা ফেরত না পাওয়ায় ও চাদাবাজি মামলার হুমকি দেওয়ার বিষয়ে,সি কে ডি হাসপাতালের ইনচার্জ মো: হানিফ এর বিরুদ্ধে শেরে বাংলা নগর থানা ডি এমপি তে একটি লিখত অভিযোগ দায়ের করেন,ভুক্তভোগী এ সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন।
এদিকে,মঈন উদ্দিন (১০ এপ্রিল) দুপুরে থানায় লিখিত অভিযোগ করলেও ভুক্তভোগী মঈন উদ্দিনের নামে ১১ এপ্রিল হচ্ছে চাঁদাবাজি মামলা,এ যেনো শরিসার মধ্যে ভূত।
এ চাঁদাবাজি মামলায় (১৩ এপ্রিল) ভোরে মঈন উদ্দিনের ফুফু বাড়ি নড়াইলের পুরুলিয়া ইউনিয়নের দাদন তলা গ্রাম থেকে মঈন উদ্দিনকে র্যাব সদস্য’রা আটক করে।
মঈন উদ্দিনকে আটকের পর একই দিন সকালে মঈন উদ্দিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর মেইন সড়কে শতাধিক নারি পুরুষের উপস্থিতিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে গ্রাম বাসি।
এ সময় গ্রামবাসি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।