রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ১১নং চিরাং ইউনিয়নবাসী সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম খান শান্তি।
সোমবার ১৩ এপ্রিল নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বৈশাখের আগমনে পুরনো দুঃখ-কষ্ট, গ্লানি ও ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন আশা ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগে। বাঙালির প্রাণের এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, পান্তা-ইলিশ, বৈশাখী গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। এই দিনটি শুধু উৎসবের নয়, বরং আমাদের শেকড়ের সাথে নতুন করে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ।”
সাইফুল ইসলাম খান শান্তি সকল বাঙালির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সকলে মিলেমিশে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করি। নতুন বছরের প্রতিটি দিন হোক উন্নয়ন, অগ্রগতি ও সুখ-সমৃদ্ধিতে ভরপুর।”
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, নতুন বছর যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এবং দেশ এগিয়ে যায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে।