খুলনা সংবাদদাতা
খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াস মোল্লা মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন।
রোববার বিকেলে তিনি শোডাউন নিয়ে ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন।
পরে ইলিয়াস মোল্লা বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে কথা শোনেন।
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হলে আজগড়া ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন এবং মানুষের পাশে থাকবেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।