রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:
আগামী মঙ্গলবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও শিবপুর দাখিল মাদ্রাসার সভাপতি মো. সোহেল রানা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রবিবার ১২ এপ্রিল নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি এক বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। নতুন বছরের আগমনে পুরনো সব দুঃখ-গ্লানি ভুলে একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সোহেল রানা আরও বলেন, “নতুন বছরের এই শুভক্ষণে আমি বলাইশিমুল ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করছি। আমি বিশ্বাস করি, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা একটি আধুনিক, উন্নত ও সুশাসিত ইউনিয়ন গড়ে তুলতে পারবো।”
তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে কাজ করবেন। বিশেষ করে তরুণ সমাজকে এগিয়ে নিতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়াও তিনি সবাইকে বাংলা নববর্ষ উদযাপনে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
শেষে তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা দেয়। আসুন, আমরা সবাই মিলে বলাইশিমুল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করি।”
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল রানা ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।