
ফারুক মাষ্টার, তিতাস,কুমিল্লা।।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিত ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি প্রাপ্তদের সম্মাননা, সনদ ও ক্রেস্ট প্রদান উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় গৌরীপুর বিলকিস মোশাররফ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবু ইউসূফ মুন্সী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবক দাউদকান্দি সোনালি অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরিব, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পশ্চিম জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক মোহাম্মদ আবদুল আলিম, আবুল কালাম আজাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পশ্চিম জেলার উপদেষ্টা মোহাম্মদ বশির উল্লাহ, মোহাম্মদ জিন্নাত আলী, গৌরীপুর সিঙ্গাপুরী জুয়েলার্সের পরিচালক মোহাম্মদ আলী আজম ও সাফীন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমূখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পশ্চিম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সরকার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম রাজু, অর্থ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, মোহাম্মদ গোলাম মোস্তফা ও মোহাম্মদ মোবারক হোসেন প্রমূখ।
সাংবাদিকতায় অসাধারণ নৈপুণ্য পারদর্শিতা দেখানোয়
বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক হানিফ খান, দৈনিক প্রথম আলোর সাংবাদিক আব্দুর রহমান ঢালী ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক হালিম সৈকতকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিকেএ এর দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ খালেদ কাউছার।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পশ্চিম জেলা শাখার উপদেষ্টা মরহুম কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খানের স্মরণে এক মিনিট নীরব প্রার্থনা করা হয়।
এরপরই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বৈচিত্র্যময় গুণের অধিকারী বিশিষ্ট হস্তাক্ষরবিদ, ছড়াকার ও ধারাভাষ্যকার মোহাম্মদ মনির হোসেন মাষ্টার।
পরে সারা বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। দ্বিতীয় স্থান অর্জন করে বরকোটা মর্নিংসান কিন্ডারগার্টেন এবং তৃতীয় স্থান অর্জন করেন যৌথভাবে গৌরীপুর দক্ষিণ বাজার সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল ও বরকোটা মর্নিংসান কিন্ডারগার্টেন।