নড়াইলে মাদক বিরোধী অভিযানে ৬০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের হাতে আটক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলে মাদক বিরোধী অভিযানে ৬০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়,গ্রেফতারকৃত সৈয়দ উজির আলী (৪৩) নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের মৃত-হেমায়েত আলীর ছেলে ও মোঃ মাসুম বিল্লাহ (৪০) একই গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে।

গত (১১ এপ্রিল) নড়াইল সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের মামুনের বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশ আরো জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ উজির আলী ও মোঃ মাসুম বিল্লাহ কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ