তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে সক্রিয় বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান

খুলনা সংবাদদাতা

 

খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর সদর তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরগরম পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে প্রচারণা শুরু করেছেন। এ তালিকায় রয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পরীক্ষিত নেতা সিকদার জাহিদ হাসান।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাহিদ হাসান স্থানীয় পর্যায়ে একজন সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার উপস্থিতি ছিল লক্ষণীয় বলে জানান নেতাকর্মীরা। ফলে তৃণমূলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তার একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, সততা, সামাজিক সম্পৃক্ততা ও নেতৃত্বগুণের কারণে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই গ্রহণযোগ্যতাকে পুঁজি করে মাঠে নেমেছেন জাহিদ হাসান।
বর্তমানে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন তিনি। একই সঙ্গে এলাকার প্রবীণ ও তরুণদের সঙ্গে আলোচনা করে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা সম্পর্কে ধারণা নিচ্ছেন।
সিকদার জাহিদ হাসান বলেন, “ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়াই আমার মূল লক্ষ্য। একটি আধুনিক, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হতে পারলে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করব। তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার পরিকল্পনা।”
তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ