খুলনা সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলার ২ নম্বর বারাসাত ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে সরব হয়েছেন বিএনপি নেতা ও সৌদি প্রবাসী সমাজসেবক মোঃ আলমগীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। চায়ের দোকান থেকে শুরু করে স্থানীয় বাজার—সবখানেই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছেন তিনি।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আলমগীর হোসেন সাধারণ মানুষের আস্থাভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সহায়তামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় স্থানীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সক্রিয় নেতা। স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের অনুরোধ ও সমর্থনের ভিত্তিতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রার্থী আলমগীর হোসেন বলেন, “আমি ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে তাদের সঙ্গে থাকতে চাই। নির্বাচিত হলে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করব এবং একটি দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
এদিকে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় বাড়ছে নির্বাচনী উত্তাপ, জমে উঠছে