রূপসার ঘাটভোগ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন কামরুজ্জামান জুয়েল, চান সবার দোয়া ও সমর্থন

খুলনা সংবাদদাতা

 

খুলনার রূপসা উপজেলার ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কে এম কামরুজ্জামান জুয়েল।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
জানা গেছে, কামরুজ্জামান জুয়েল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি দলের একজন পরীক্ষিত ও ত্যাগী কর্মী হিসেবে এলাকায় পরিচিত। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ঘাটভোগ ইউনিয়নে নিজেকে একজন বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, রাজনৈতিক দুঃসময়ে রাজপথে থেকে সাহসিকতার পরিচয় দেওয়া জুয়েল রানা এলাকায় সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন তিনি। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি স্থানীয় মুরব্বি ও তরুণদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন।

কামরুজ্জামান জুয়েল বলেন, “আমি সবসময় ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখে পাশে থেকে যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সেবা করতে চাই। ঘাটভোগ ইউনিয়নকে একটি আধুনিক, দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “ইউনিয়নের মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। নির্বাচনে বিজয়ী হতে পারলে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”

জুয়েল রানা জানান, একটি উন্নত ও মডেল ইউনিয়ন গড়তে তৃণমূল পর্যায়ে উন্নয়ন জরুরি। সে লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এবং ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঘাটভোগ ইউনিয়নে ইতোমধ্যে রাজনৈতিক আলোচনা জমে উঠেছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে কামরুজ্জামান জুয়েলের সক্রিয়তা ও জনসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ