বাগেরহাটে হাম প্রতিরোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি শুরু

‎সোহেল রানা বাবু, বাগেরহাট

‎দেশজুড়ে হামের বিস্তার বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাগেরহাট জেলাকে নিরাপদ রাখতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।
‎বৃহস্পতিবার (সকাল ১০টা) বাগেরহাট সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়।
‎এ সময় মাইকিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
‎ছাত্রদল কর্মীরা এ সময়ে সাধারণ মানুষের মাঝে হামের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে তথ্য তুলে ধরেন।

‎ বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার এবং জুনিয়র কনসালটেন্ট (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. শিহান মাহমুদ এ সময়ে উপস্থিত ছিলেন।
‎ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এ সময়ে উপস্থিত ছিলেন শেখ আল মামুন, আল ইমরান, ইমরান হাওলাদার বাবু, শাহরুখ হাওলাদার, ওয়ালিদ শেখ, গাজী রিয়াজুল ইসলাম, ঋতিক হালদার রোহিত, ইমন শেখ, রিজভী গাজী, কাইফ সরদার, আব্দুল্লাহ সরদারসহ আরও অনেকে।

‎শিশু বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. শিহান মাহমুদ বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমেই এই রোগ প্রতিরোধ সম্ভব। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

‎আরএমও তাপস কুমার সরকার জানান হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে।”

‎জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, বর্তমানে হামের প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, তা আমাদের জন্য উদ্বেগজনক। তাই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সচেতন করতে এই কর্মসূচি হাতে নিয়েছি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং প্রতিটি শিশুর টিকা নিশ্চিত করতে হবে।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ