ফেনীতে অবৈধভাবে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুত

সংবাদ প্রতিবেদন : মোহাম্মদ আবু দারদা।

​ফেনী সদর উপজেলার মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে আট হাজার লিটার ভোজ্যতেল মজুত ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিংয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ৯ এপ্রিল, ২০২৬ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭), বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদফতর ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বিত অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

​র‍্যাব-৭ এর একটি দায়িত্বশীল সূত্র জানায়, ‘ইসমাইল এন্ড সন্স’ নামের ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অন্য কোম্পানির মোড়ক ব্যবহার করে আসছিল। তাদের কোনো প্রাতিষ্ঠানিক লাইসেন্স ছিল না এবং সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে তারা ভোজ্যতেলের লেবেলিং ও বাজারজাত করার কাজে জড়িত ছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই কারখানায় সাঁড়াশি অভিযান চালায় প্রশাসন। যৌথ বাহিনীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির অপরাধ হাতেনাতে প্রমাণিত হয়।

​তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা প্রদান করে। আদায়কৃত জরিমানার টাকা ইতিমধ্যে সরকারি বিধি মোতাবেক কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও দাপ্তরিকভাবে জানানো হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ