নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা,মা-পুলিশ হেফাজতে

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে হেফাজতে নিয়েছে,নড়াইল সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। পুলিশ ও নিহত শিশুর স্বজন’রা জানান,দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা বিয়ে করেন।

সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রায় ১ মাস আগে অভিযুক্ত মা আরিফা খাতুন শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করে,এমন খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে,পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন,গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায়,আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ ভোর সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায়,আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পায়। এদিকে,স্থানীয়’রা জানান,বৃহস্পতিবার সকালে আরিফা খাতুন স্বামী’র বাড়ি মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের মো: রউফ মোল্লার ছেলে কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা’র বাড়িতে যাওয়ার কথা থাকলেও শশুর বাড়িতে না যেয়ে এ ঘটনা ঘটায়। স্থানীয়’রা আরো জানান,প্রবাসী চান মানিক মোল্লা’র সাথে স্ত্রী আরিফা খাতুনের মনোমালিন্য চলছিলো।

তবে গত ( ৮ এপ্রিল) বুধবার রাতে মেয়ে জামায় প্রবাসী চান মানিক মোল্লা’র বড় ভাই মো: শামিম মোল্লাকে মেয়ের মা-মোবাইল ফোনে জানায়,আমার মেয়ে আর আপনার ভায়ের ঘর সংসার করতে চাচ্ছে না। আপনাদের মেয়ে আপনারা নিয়ে জান,এমন টাই জানায় আরিফা খাতুনের মা-পাপিয়া বেগম,বলে অভিযোগ করেন,শামিম মোল্লা।

এ বিষয়ে,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে সদর থানায় আনা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ