নড়াইলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় নিহত তছিরন নেছা

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় তছিরন নেছা (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বেনাপোল মহাসড়কের আউড়িয়া ইউনিয়নের টোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মজিদ শেখের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়,নড়াইল আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নামেন ওই বৃদ্ধা মহিলা,
পরে রাস্তা পার হওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরো জানা যায়,নিহত তছিরন নেছা খুলনা থেকে তার মেয়ের বাড়িতে নড়াইলে বেড়াতে আসছিল।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ