মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)
"তরুণরা লড়বে,সোনার বাংলা গড়বে" ঠিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নকে ডিজিটাল,উন্নয়নশীল ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ উদীয়মান ব্যবসায়ী মাহমুদুল হাসান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২ নং গোয়ালা ইউনিয়ন কে একটি বেকারত্ব ক্ষুধা-দারিদ্র মুক্ত, আলোকিত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, " তিনি চেয়ারম্যান পদে প্রাথী হিসেবে ইউনিয়ন বাসীর নিকট দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
গোয়ালা ইউনিয়ন এর তরুন প্রজন্মকে ও তরুণ প্রজন্মকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আওতায় এনে বেকারত্বের অভিশাপ দূর করার অভিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করে একটি আলোকিত সমৃদ্ধ গোয়ালা ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে এই ইউনিয়ন কে নিজের উন্নয়ন এ উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি একটি উন্নয়ন সমৃদ্ধিশীল ইউনিয়ন গড়ে তুলতে বদ্ধপরিকর।
সর্বোপরি মাহমুদুল হাসান চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নসহ নিজেকে জনগনের স্বার্থে নিয়োজিত রাখবেন বলে অঙ্গীকারবদ্ধ।