নড়াইল জেলা হাসপাতালে হঠাৎ দুই সংসদ সদস্যের হাসপাতাল পরিদর্শন

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের স্বাস্থ্যসেবার মান যাচাই ও সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে নড়াইল জেলা হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেন,নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান (বাচ্চু)।

(২ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ কে ঘোষণা ছাড়াই দুই সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্যরা জানান,নড়াইলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। হাসপাতালের সেবার মানোন্নয়নে যা যা প্রয়োজন,দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান,এ দুই সংসদ সদস্য।

এ ঘটনা দেখে হাসপাতালের রোগী ও স্বজনরা বলেন,এবার যদি হাসপাতালের অনিয়ম দূর্নীতি বন্ধ হয় এবং চিকিৎসকদের ভালো চিকিৎসা সেবা পাওয়া যেতে পারে বলেও জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ