আন্তর্জাতিক জুডো খেলোয়াড় বুশরাকে সংবর্ধনা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন


সোহেল রানা বাবু,,বাগেরহাট

 

‎সদ্য নেপালে অনুষ্ঠিত  আন্তর্জাতিক জুডো  প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনকারী বাগেরহাটের মেয়ে  ফাবিয়া বুশরাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

বৃহস্পতিবার   সকাল ১১ টায় বাগেরহাট   স্টেডিয়ামে  মাস ব্যাপী ফুটবল সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শত খেলোয়াড়দের উপস্থিতিতে  ক্রেস্ট ও জেলা ক্রীড়া  সংস্থা থেকে  আর্থিক চেক প্রদানের মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়।

প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক  গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার  মোহাম্মদ হাসান চৌধুরী বাগেরহাট জেলার এই কৃতি জুডো   খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও চেক  তুলে দেন।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন   জেলা  তথ্য অফিসের উপ -পরিচালক  মইনুল ইসলাম, জেলা ক্রীড়া  অফিসার হোসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সচিব শওকত আলী বাবু,    প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক  ও ফুটবল অ্যাথলেটিক্স ও সাঁতার বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা কয়েক শত প্রশিক্ষনাথী।
‎প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আজ বাগেরহাটের  মেয়ে  ফাবিয়া বুশরার হাত ধরে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গন থেকে গৌরব ছিনিয়ে এনেছে।

অনেক প্রতিকূলতার বাধা ডিঙিয়ে  তাকে এ পর্যায়ে আসতে হয়েছে। তাকে অনুসরণ করে বাগেরহাটের  মেয়েরা  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে  পদক অর্জন করবে  আমরা সে প্রত্যাশা করি।

এক্ষেত্রে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা   খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা  করবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ