ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় দিনব্যাপি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে,এতে ১শত জন কৃষক-কৃষাণী,জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কৃষক-কৃষাণী, মাঠকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়ের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শামসুন নাহার ভুঁইয়া। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর।
বক্তারা বলেন, মাঠভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে, যা ফসল উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।