শরণখোলায় ৪ কিলোমিটার খাল থেকে কচুরিপানা অপসারণে বিএনপি নেতা-মামুন শরীফ

জুয়েল হাওলাদারঃ শরণখোলা(বাগেরহাট)

 

বাগেরহাটের শরণখোলায় কচুরিপানার দখলে খালগুলো পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে জনজীবন ও কৃষিতে বিরূপ প্রভাব ফেলছে। ঠিক তখনই নিজ অর্থায়নে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শরণখোলা উপজেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন শরীফ।

১ লা এপ্রিল রোজ বুধবার সকাল ৯টায় স্থানীয় বানীয়াখালী বাজার থেকে হাজী মোহাব্বত আলী বাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার খালের কচুরিপানা উত্তোলন ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন।

দীর্ঘদিন ধরে খালগুলো কচুরিপানায় ভরাট হয়ে পড়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকটসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন পানির চাহিদাও ব্যাহত হচ্ছিল।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সজীব বলেন , এটি তার প্রথম উদ্যোগ নয়। গত বছরও তিনি নিজ অর্থায়নে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার খালের কচুরিপানা অপসারণ করে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেন।
এসময়ে উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এতে করে এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে এবং কৃষি উৎপাদনসহ জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ