ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের ফাগুয়ারদিয়াড় গ্রামের জামতলা এলাকা থেকে আলাউদ্দিনের ছেলে মিঠন(৩৭) কে নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ আটক করেন।
পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় মিঠন কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এব্যাপারে বলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকেন, পাশাপাশি যদি কারো নিকট কোন মাদক সংক্রান্ত তথ্য থাকে তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।