রূপসা উপজেলা নির্বাচন: মাঠ কাঁপাচ্ছেন রুনু, শুরু আনুষ্ঠানিক প্রচারণা

রাসেল আহমেদ, খুলনা

 

খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুরুতেই ব্যাপক উপস্থিতি ও নেতাকর্মীদের সক্রিয়তায় এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।
রবিবার (২৯ মার্চ) রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আইচগাতী ইউনিয়নের সেনেরবাজার ঘাট এলাকায় এ উদ্বোধনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং লেগুনা, বাস, টেম্পু, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে রুনুর ছবি সংবলিত স্টিকার লাগিয়ে প্রচারণা চালান।
প্রচারণা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আতাউর রহমান রুনু একজন কর্মীবান্ধব, জনবান্ধব ও ত্যাগী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা দলীয় নেতাকর্মীদের কাছে অনুকরণীয়। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজপথে থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে গেছেন।
তারা আরও বলেন, রূপসা উপজেলার সাধারণ মানুষের কাছে রুনু একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।
বক্তারা জানান, রূপসার কৃতী সন্তান ও সংসদ সদস্য আজিজুল বারী হেলালের স্নেহভাজন আতাউর রহমান রুনু চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোল্লা জাহিদ, খান ওহেদুজ্জামান, মাসুদ হোসেন, নয়ন মোড়ল, মো. রয়েল, রাজিব, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারেফ শিকদার, সদস্য আসাদুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক নিয়াম মল্লিক ও ফারুক বাবু, আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু মল্লিক, সদস্য সচিব লিটনসহ শাহিন, নাসির, আরিফ, কালাম, বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ