খুলনা বার নির্বাচনে ১৪ পদেই বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের বিজয়

রাসেল আহমেদ,খুলনা

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। রোববার (২৯ মার্চ) দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ। সহসভাপতি পদে জয় পেয়েছেন মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু। যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান এবং লাইব্রেরি সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন জয়দেব কুমার সরকার।
এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার নাজমুন নেছা জেবা।
কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য পদে নির্বাচিতরা হলেন—মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি।
নির্বাচনে মোট ১ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে আইনজীবীদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ পুরো প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে। বিএনপিপন্থী আইনজীবী ফোরাম প্যানেলের এই নিরঙ্কুশ জয় খুলনা আইনাঙ্গনে নতুন নেতৃত্ব ও ভিন্নমাত্রার প্রত্যাশা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ