ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশের সচেতনতামূলক সভা

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।

 

ঠাকুরগাঁও জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষে এক বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬’ উপলক্ষ্যে জেলা পুলিশ, ঠাকুরগাঁও এই সভার আয়োজন করে।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় হরিপুর মোসলেমউদ্দিন কলেজ মাঠে হরিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ বেলাল হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ সৈয়দুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পুলিশে নিয়োগ হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এখানে কোনো প্রকার তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। স্বচ্ছতা বজায় রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বদ্ধপরিকর।” তিনি আবেদনকারী ও অভিভাবকদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, কেউ যদি চাকরি দেওয়ার নাম করে টাকা দাবি করে বা দালালের খপ্পরে পড়ে, তবে সাথে সাথে পুলিশকে অবহিত করুন। কোনো অসাধু চক্র যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সভায় নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, অনলাইনে সঠিক পদ্ধতিতে আবেদন এবং শারীরিক যোগ্যতার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে যোগ্য প্রার্থীরাই পুলিশ বাহিনীতে যোগদানের সুযোগ পাচ্ছেন, যা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিয়োগ প্রত্যাশী তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। সভার শেষে নিয়োগ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ