খুলনা প্রেসক্লাবের নির্বাচন ৩০ এপ্রিল, তফসিল ঘোষণা

রাসেল আহমেদ,খুলনা

 

খুলনা প্রেসক্লাব-এর বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং অডিটর নিয়োগ দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর। এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের সদস্য ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, ‘সময়ের খবর’ পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ মার্চ সন্ধ্যা ৭টায়। সংশোধিত ভোটার তালিকা প্রকাশ ৫ এপ্রিল বিকেল ৪টায় এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায়।
মনোনয়নপত্র বিতরণ চলবে ৭ ও ৮ এপ্রিল (প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৯ এপ্রিল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

পরবর্তীতে বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ এপ্রিল সন্ধ্যা ৬টায়।
খসড়া প্রার্থী তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ১৩ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। একইদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আপত্তি শুনানি ও নিষ্পত্তি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল বিকেল ৫টায়। এর আগে ২৯ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা।
নির্বাচনের দিন ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ