কুলিয়ারচরে পেট্রোলিয়াম তেলের অবৈধ মজুদরোধে ভ্রাম্যমাণ মনিটরিং

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পেট্রোলিয়াম তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায় রোধে ভ্রাম্যমাণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ, ২০২৬) সকাল থেকে শুরু করে উপজেলার ছয়সূতী বাজার, দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড বাজার ও বড়খারচর মোড় এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

অভিযান চলাকালে বিভিন্ন তেলের দোকান ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়। এসময় ব্যবসায়ীদের কাছে তেল সংরক্ষণ, বিক্রয়মূল্য ও মজুদের তথ্য যাচাই করা হয়। কোনো ধরনের অবৈধ মজুদ কিংবা নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে তেল বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, পেট্রোলিয়াম তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোলিয়াম তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য গ্রহণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারির মাধ্যমে বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ