কপিলমুনিতে স্বাধীনতা দিবস উদযাপন

এস কে আলীম,কপিলমুনি খুলনা।

 

খুলনার কপিলমুনিতে প্রতি বছরের ন্যায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিনটির ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, সকাল আট টায় বদ্ধভূমির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সম্মিলিত স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পরিষদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করে সম্মিলিত উদযাপন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সংসদ,কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, কপিলমুনি সিটি প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ হরিঢালী ইউনিয়ন,বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম কল্যাণ ট্রাস্ট, বিনোদ বিহারী শিশু বিদ্যালয় ও কে কে এসপি।

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন হাফেজ রুহুল কুদ্দুস।
সকাল দশটায় কপিলমুনি কলেজে অধ্যক্ষ মো: হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্মানিত অতিথি ছিলেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, সমাজ সেবক এম বুলবুল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহমেদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, বিশিষ্ট আইনজীবী এড. বিপ্লব কান্তি মন্ডল, এস আই আব্দুস সবুর মিয়া, সমাজ সেবক অজয় সাধু, শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহানাজ আখতার, পবিত্র গীতা পাঠ করেন কল্যাণী মল্লিক।

সভাটি সঞ্চালনা করেন প্রভাষক শেখ ময়েজ। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। প্রসঙ্গত, স্থানীয় প্রশাসন, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই উদযাপন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ