যশোরে নড়াইল এক্সপ্রেস যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ আগুন, যাত্রী অক্ষত

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

(২৭ মার্চ) শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় নড়াইল এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইল এক্সপ্রেস যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বাসটির সব যাত্রী অক্ষত রয়েছেন।

মহাসড়কের ফতেপুর এলাকায় শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,দুপুরের একটু পর যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে দ্রুত বের হয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল ইসলাম জানান,যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন,বাস মালিকদের।

তারপরেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ