শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা হয়।
এ সময়, সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮ টার দিকে কুলিয়ারচর বাজারস্থ বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে স্মৃতিসৌধের কাছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তর, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও এন জিও প্রতিনিধিরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ৯ টার দিকে থানা সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা ও রংবেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন।
পরবর্তীতে অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন পরিদর্শন করেন।
কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ শেষে, সকাল সোয়া ১০টার দিকে প্রধান অতিথি মোঃ শরীফুল আলম কুলিয়ারচরের থানা সংলগ্ন মাঠের পাশে এক শহিদ বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারতে অংশগ্রহণ করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এরপর, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ভর্তিকৃত রোগীদের খোঁজ খবর নেন।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুপুর ২ টার দিকে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করার কার্যক্রম পরিচালিত হয়।
বিকালে, থানার মাঠে উপজেলা প্রশাসন এবং বীর মুক্তিযোদ্ধা সম্মিলিত একাদশ বনাম কুলিয়ারচর পৌরসভা ও সুধীজন সম্মিলিত একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম (এপিপি), সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া ও হায়দার এ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ, উপজেলা বিআরডিবি’র সভাপতি মো. দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম, সদস্য সচিব আরমান উজ জামান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন আল রশিদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম (বিপ্লব), সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হারুন চৌধুরী, মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. রফিক উদ্দিন, মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার, ফারজানা আক্তার, শাহীন সুলতানা, মৌসমী আক্তার, মো. আলী সোহেল, মো. সবুজ মিয়া, নাহিদুল হাসান রুকন, মো. আজিজুল ইসলাম, সজিব আহমেদ ও মাহিন আহমেদ রুবেল, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ও ফাহিম আহমেদ।
আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।