
আলিফ মাহমুদ কায়সার , কুমিল্লা
কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩ নং জোয়াগ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
তৃতীয়বারের মতো জোয়াগ ইউনিয়নের সাধারণ জনগণের দোয়া ও সমর্থনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বর্ণপদক জয়ী ও সাতবার উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত ইউপি চেয়ারম্যান মাওলানা আবু তাহের ভুইঁয়া।
২৫ শে মার্চ বৃহস্পতিবার বিকেলে ১৩ নং জোয়াগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হাজারো নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন তিনি।
এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এসময় মাওলানা আবু তাহের সমর্থনে নেতা-কর্মী ও সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পাড়া-মহল্লা। মোটর শোভযাত্রায় সর্বস্তরের জনসাধারণের সাথে সালাম ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার রোশন আলী, আবুল বাসার,আবুল কালাম কালু, ডা: আব্দুল কুদ্দুস, যুবদল নেতা মাহবুব আলম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলি উল্লাহ পাটোয়ারী, আবদুল কাইয়ুম, ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, ইসরাফিল, যুবদল নেতা জুয়েল রানা, মোজাম্মেল, মনির, রফিকুলইসলাম, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জামাল খানসহ এলাকার সর্বস্তরের জনগণ।
শোভাযাত্রা চলাকালে মাওলানা আবু তাহের উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “জোয়াগ ইউনিয়নের যে সকল উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।
উল্ল্যেখ্য যে মাওলানা আবু তাহের ২০১০ সালে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার পূর্ববর্তী দায়িত্বকালে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর মাঝে প্রশংসিত হন।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে তার এই শোভাযাত্রা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।স্থানীয় জনগণ তাকে আবারও নির্বাচিত করার আশ্বাস প্রদান করেন।