
রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা)
যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটির আয়োজন করে উপজেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যে ছিল, গণহত্যা ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, শহীদদের স্মরণে বিশেষ দোয়া/প্রার্থনা, কবর জিয়ারত, ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় খাবার বিতরণ সহ প্রীতি ফুটবল ম্যাচ।