মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি'র) অভিযানে ৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সৈয়দ আব্দুল কাদের আটক। মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ আব্দুল কাদের (২৩) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত সৈয়দ আব্দুল কাদের নড়াইলের লোহাগড়া থানাধীন শামুখখোলা গ্রামের সৈয়দ আবদার আলীর ছেলে। গত (২৫ মার্চ) বুধবার লোহাগড়া থানাধীন নোয়াগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নোয়াগ্রামস্থ এমদাদ Honjo আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় এর বিপরীত পাশের হেদায়েত আলী ওরফে জুন্নুর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ আব্দুল কাদেরকে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।